“প্রজন্ম সুফি মিয়াজী পাড়া” কমিটি ঘোষণাঃ সভাপতি আশরাফ, সম্পাদক রাগিব
রায়হান সিককদার,লোহাগাড়াঃ
সামাজিক ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও এলাকার ঐতিহ্য সংরক্ষণের প্রত্যয়ে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর সুফি মিয়াজী পাড়া সমাজ কল্যাণ পরিষদের সহযোগী সংগঠন “প্রজন্ম সুফি মিয়াজী পাড়া” নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
গত ২৮মে বিকেলে সুফি মিয়াজী পাড়া সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে কমিটি গঠনকল্পে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সবার সম্মতিক্রমে “প্রজন্ম সুফি মিয়াজী পাড়া” এর সভাপতি হিসেবে আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেড কর্মরত ইঞ্জিনিয়ার আশরাফ শাহেদ, সহ-সভাপতি হিসেবে সোনালী ব্যাংক পিএলসি কর্মরত কর্মকর্তা মোঃ আমিমুল এহেছান এবং সেক্রেটারি হিসেবে এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ এর কর্মরত ইঞ্জিনিয়ার মোঃ ওবায়দুল্লাহ রাগিব কে সেক্রেটারি হিসেবে,মনোনীত করে উক্ত কমিটি ঘোষণা করেন সূফি মিয়াজি পাড়া সমাজ কল্যাণ পরিষদের সভাপতি, আইআইইউসির অধ্যাপক ড. হেলাল উদ্দিন মুহাম্মদ নোমান এবং সূফি মিয়াজি পাড়া সমাজকল্যাণ পরিষদের সেক্রেটারি, চট্টগ্রাম মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক, ট্রমা, অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. মাহমুদুর রহমান।
সভায় বক্তারা বলেন, নতুন প্রজন্মকে ঐতিহ্য, সামাজিক মূল্যবোধ,যুবসমাজে নৈতিকতার উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে “প্রজন্ম সুফি মিয়াজী পাড়া” গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি এলাকার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও কল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
প্রজন্ম সূফি মিয়াজি পাড়ার নব গঠিত কমিটির সকলের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এলাকার জনসাধারণ।









