লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ট্রমা সেন্টার পরিদর্শনে ইউএনও
রায়হান সিকদার,লোহাগাড়াঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ট্রমা সেন্টার পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. বায়োজীদ-বিন-আখন্দ।
১৩জুন (শনিবার) দুপুরে তিনি হাসপাতালের বিভিন্ন কক্ষে যান, রোগীদের সাথে কথা বলেন। রোগীদের কাছে কোন ধরণের টাকা চাওয়া হয় কিনা জানতে চাইলে রোগীরা স্বতঃস্পুর্ত ভাবে, সুন্দর পরিবেশে স্বাস্থ্য সুব্যবস্থা্য় কোন টাকা ছাড়াই সেবা পান বলে ইউএনও কে অবগত করেন।
ইউএনও মোঃ বায়োজীদ-বিন-আখন্দ ট্রমা সেন্টার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আধুনিকায়ন, সুন্দর পরিবেশ ও স্বাস্থ্য সেবা সুনিশ্চিত দেখেই সন্তোষ প্রকাশ করেন এবং উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তাকে ধন্যবাদ জানান।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন ধরণের উন্নয়নে স্বাস্থ্য কমপ্লেক্সে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন ইউএনও।
পরিদর্শন কালে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডা. মোহাম্মদ ইকবাল হোসাইন,স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডা. নুসরাত জাহান, মেডিসিন বিশেষজ্ঞ ডা.সুমন চৌধুরী, ডা.কানিজ নাছিমা আকতার, ডা. রোজী সিদ্দিকি, পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা রিয়াদুর রহমান ভুঁইয়া, উপজেলা সেনিটারি ইন্সপেক্টর মোহাম্মদ শের আলী, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী, টংকাবতী বনবিট কর্মকর্তা ইমন বিল্লাহ,
উপজেলা সহকারি প্রশাসনিক কর্মকর্তা ফয়সাল আমীরসহ স্বাস্থ্য কমপ্লেক্সের সকল স্টাফরা ও নার্স এবং সকল কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।









