ভদন্ত উইচিত্তাসারা মহাথেরোর জাতীয় অন্তোষ্টিক্রিয়ায় হাজারো পুণ্যার্থীর শ্রদ্ধাজ্ঞাপন
আবুবকর ছিদ্দিক বান্দরবান
পর্যটন নগরী বান্দরবান জেলার সদর উপজেলার ২ নং কুহালং ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ঐতিহাসি ক্যামলং পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বর্ষিয়ান বর্ষিয়ান সংঘিক ব্যক্তিত্ব প্রয়াত ভদন্দ উইচিত্তাসারা মহয়থের জাতীয় অন্তোষ্টিক্রিয়া অনুষ্ঠান ক্যামলং পাড়া বৌদ্ধ বিহারে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে ক্যামলং পাড়া বৌদ্ধ বিহারের মাঠে আয়োজিত ধর্মীয় সভায় প্রধান অতিথি ছিলেন ৩০০ নং আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী।
এসময় প্রধান আশির্বাদক হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত আসবা মহ্যথের,মহাসংঘরাজ,অধ্যক্ষ, নাইক্ষ্যংছড়ি কেন্দ্রীয় বৌদ্ধ বিহার।প্রধান ক্ষাতি হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত পঞঞাওয়াইংসা মহাথের, রাজনিকায় মহা সংঘরাজ, অধ্যক্ষ,ডাকবাংলা বৌদ্ধবিহার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উঃ থোয়াইচপ্রু মাস্টার, সাবেক চেয়ারম্যান বান্দরবান পার্বত্য জেলা পরিষদ,আরো উপস্থিত ছিলেন উঃ মংপু মার্মা চেয়ারম্যান ২নং কুহালং ইউনিয়ন, বান্দরবান সুন্দর বান্দরবান। সভাপতিত্ব করেন,ভদন্ত সমা মহাথের,সংঘনিকায়,সংঘনায়ক,সাবেক সভাপতি, পার্বত্য ভিক্ষু পরিষদ, বান্দরবান ও অধ্যক্ষ, বাগমারা বুদ্ধ বিহার।
ধর্মসভায় দিনব্যাপী অনুষ্ঠানে ক্যামলং বৌদ্ধ বিহারে পেটিকাবদ্ধ (কৃত্রিমভাবে সংরক্ষিত) অবস্থায় রাখা উইচিত্তাসারা মহায়থেরকে হাজার হাজার পুণ্যার্থীরা শেষ শ্রদ্ধা জানান।
প্রধান অতিথির বক্তব্য সাচিং প্রু জেরী বলেন, উইচিত্তাসারা মহায়থোর পার্বত্য চট্টগ্রামে যে শিক্ষার আলো ছড়িয়ে গেছেন তা আমাদের ধরে রাখতে হবে। যদি আদর্শ ধরে না রাখতে পারি তাহলে পার্বত্য চট্টগ্রামের মানুষ আমাদের ক্ষমা করবে না।













