লোহাগাড়ায় বাসন্তী পূজা উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন
রায়হান সিকদার,লোহাগাড়াঃ
স্বদেশ ও স্বজাতির প্রতি কর্তব্য পালনই ধর্ম – এ শ্লোগানকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও উত্তর আমিরাবাদ সার্বজনীন বাসন্তী পূজা উদযাপন পরিষদ ও চিত্ত রঞ্জন দাশ মেমোরিয়াল ট্রাষ্টের সার্বিক সহযোগিতায় এ ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
২৭ মার্চ শুক্রবার পূজা মন্ডপ প্রাঙ্গনে দিনব্যাপী এ কর্মসূচী শুরু হয়। জানা যায়, এ ফ্রি মেডিকেল ক্যাম্পে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রায় ২৫০ জন রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ পেয়েছে।
এ ক্যাম্পে বিভিন্ন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক যথাক্রমে ডা. সঞ্চিতা দাশ, ডা. তন্ময় শীল, ডা. তন্ময় চক্রবর্তী, ডা. আনন দাশ, ডা. অর্ণব বিশ্বাস, ডা. সুষ্ময় দাশ ও ডা. অপরাজিতা ভৌমিক চিকিৎসাসেবা প্রদান করেন।
এ ব্যাপারে পূজা উদযাপন পরিষদের সদস্য প্রকৌশলী অঞ্জন দাশ বলেন, এ বাসন্তী পূজা উপলক্ষে আমরা সকলে প্রার্থনা করি যাতে যুদ্ধের বিভিষীকা মুক্ত হয়ে পৃথিবীর সব জাতি ও সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি থাকে। পাশাপাশি সুস্থ ও নিরাপদ জীবনের অধিকার পায়।













