লোহাগাড়ায় ১০হাজার পিস ইয়াবা জব্দ,পিক-আপ চালকসহ দুইজন আটক
রায়হান সিকদার,লোহাগাড়াঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় পিক-আপ গাড়ি চালকসহ দুইজনকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১০হাজার পিস ইয়াবা ও পিক-আপ গাড়ি জব্দ করা হয়।
আটককৃতরা হলেন কক্সবাজার পৌরসভা কলাতলি এলাকার মৃত সালেহ আহমদের পুত্র রিয়াদুল ইসলাম (৩১) এবং কুমিল্লা চৌদ্দগ্রাম গুনবতি ইউনিয়নের খাটোরা এলাকার আলী হোসেনের পুত্র মনির হোসেন (৩৫)।
থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে (বৃহস্প্রতিবার) ১১জুন সকাল সাড়ে ৬টার দিকে থানার ওসি মোঃ আবদুল্লাহ `র নেতৃত্বে থানার এসআই মাঈন উদ্দিন ও সঙ্গীয় পুলিশ ফোর্সদের সাথে নিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমূখী একটি পিক-আপ যাহার রেজিঃ নং চট্টমেট্রো-ঠ-১১-৪৬৬২ গাড়িতে তল্লাশি চালিয়ে ১০হাজার পিস ইয়াবা ও চালকসহ দুইজনকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসা হয়।
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় এবং একইদিন সকালে তাদের দুইজনকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।










