বালাঘাটায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে বান্দরবান পৌর মাছ ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ
মুহাম্মদ আলী,বান্দরবান প্রতিনিধি:
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বান্দরবান পৌর মাছ ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি বান্দরবান পৌরসভার ১নং ওয়ার্ডের বালাঘাটা এলাকায় সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে বান্দরবান পৌর মাছ ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি।
মঙ্গলবার (১০ জুন) বেলা ১২টায় বালাঘাটা বাজার সংলগ্ন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চাল, ডাল, তেলসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
এ সময় সমিতির আহ্বায়ক সাধন বাবু,
যুগ্ম আহ্বায়ক মো.আবুল কালাম,বালাঘাটা বিএনপির নেতা মো.জসিম উদ্দিন,সমিতির মো. সিরাজুল ইসলাম, মো.আব্দুস শুক্কুর, আমির হোসেন, মো.হাসান, মো.বেলাল ও সাইফুল’সহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমিতির নেতৃবৃন্দ বলেন, মানবিক দায়িত্ববোধ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর এই ক্ষুদ্র প্রয়াস অব্যাহত থাকবে। তারা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান। মানবতার সেবায় এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে প্রশংসিত হয়েছে।










