চুনতিতে এক বসতঘরে আগুন!
(লোহাগাড়া) চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রাম জেলার লোহাগাড়ায় চুনতি ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ সুফিনগর এলাকায় এক বসতঘরে আগুন লেগে পুড়ে গেছে বলে সংবাদ পাওয়া গেছে।
৩১ই মার্চ (মঙ্গলবার) সকাল ১০টার দিকে টিন ও মাটির দেওয়ালের তৈরী বসতঘরেএ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে।
ক্ষতিগ্রস্থ বসতঘরের মালিকের নাম ফাতিমা আকতার। সে ওই এলাকার শরীফ সওদাগরের সহধর্মীনি।
স্থানীয়রা কেউ কেউ ধারণা করছেন যে,গ্যাসের সিলিন্ডারে অসাবধানতাবশত রান্না করার সময় অগ্নিকান্ডের সুত্রপাত হয়।
স্থানীয় ইউপি সদস্য সদস্য জাফর আহমদ বলেন, ফাতেমা আকতারের তেমন কিছু নেই। সে অন্যের ঘরে কাজ করে।সকালে গ্যাসের সিলিন্ডারে অসাবধানতাবশত রান্না করার সময় অগ্নিকান্ডে তার মাটির ঘরে আগুন লেগে পুড়ে যায়। এতে অগ্নিকান্ডে দুই লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।
এদিকে, বসতঘরে আগুন লাগার খবর পেয়ে লোহাগাড়া উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর একটি টিম ঘটনাস্থলে গিয়ে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় প্রায় আধ ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।













