সাতকানিয়ায় রেইনবো মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নেয় ৫ শতাধিক শিক্ষার্থী
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষায় উৎসাহ প্রদানের লক্ষ্যে ৬ষ্ঠবারের মতো “রেইনবো মেধা বৃত্তি পরীক্ষা–২০২৫” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) ইউনাইটেড আইডিয়াল ইনস্টিটিউটে আয়োজিত এ পরীক্ষায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫ শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ পরীক্ষাকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা।
পরীক্ষা শেষে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন রেইনবো ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ড. সানাউল্লাহ চৌধুরী। তিনি বলেন, “মেধাবী শিক্ষার্থীদের যথাযথ পরিচর্যা ও স্বীকৃতি দিতে রেইনবো ফাউন্ডেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে এ কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
অ্যাডভোকেট দেলোয়ারে হোসেন ও মুহাম্মদ আয়ূব আলী, উপদেষ্টা, রেইনবো ফাউন্ডেশন এবং
এনামুল হক, প্রধান শিক্ষক, ইউনাইটেড আইডিয়াল ইনস্টিটিউট।
এছাড়াও বক্তব্য দেন তাফহিমুল ইসলাম চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি, রেইনবো ফাউন্ডেশন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
সোহাইল তাওসিফ, মুহাম্মদ হাবিবুল্লাহ,
মুহাম্মদ লিয়াকত আলী, মুহাম্মদ নাছির উদ্দীন, ইভেন ওয়াহিদ, শাহী আরমান,
সাইফু উদ্দিন সিকদার, মুহাম্মদ সোহেল খান, মঈনুল উদ্দিন হাসান, আয়ন হাসান আরফাত ও লুলু মরজান, এবং আতিকা বিনতে কাশেম, সহ-সিস্টার কো-অর্ডিনেটরসহ রেইনবো ফাউন্ডেশনের অন্যান্য সদস্য ও শুভানুধ্যায়ীরা।
অনুষ্ঠানটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকদের প্রতি সন্তোষ প্রকাশ করেন অভিভাবকরা। রেইনবো ফাউন্ডেশনের এ উদ্যোগ শিক্ষাঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।













