অকটেন ১৪০, পেট্রোল ১৩৫ টাকা
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দেশে জ্বালানি তেলের দাম আবারও বাড়ানো হয়েছে। নতুন নির্ধারিত দামে প্রতি লিটার অকটেন ১৪০ টাকা এবং পেট্রোল ১৩৫ টাকায় বিক্রি হবে।
শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়। নতুন এই দাম রোববার (১৯ এপ্রিল) থেকে সারা দেশে কার্যকর হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে অভ্যন্তরীণ বাজারেও মূল্য সমন্বয় করা হয়েছে।
নতুন তালিকা অনুযায়ী, ডিজেলের দাম লিটারপ্রতি ১১৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অকটেনের দাম ছিল ১২০ টাকা এবং পেট্রোল ১১৬ টাকা। ডিজেল বিক্রি হতো ১০০ টাকা এবং কেরোসিন ১১২ টাকা লিটার দরে।
বিশ্লেষকেরা বলছেন, জ্বালানি তেলের এই দাম বাড়ার প্রভাব পরিবহনসহ বিভিন্ন খাতে পড়তে পারে।













