লোহাগাড়ায় শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক নির্বাচিত হলেন মোজাহিদুল ইসলাম
রায়হান সিকদার,লোহাগাড়াঃ
লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের মধ্য পুটিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহিদুল ইসলাম ২০২৫ সালে উপজেলার শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন।
বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উপলক্ষে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে উপজেলার শ্রেষ্ঠ গুনী প্রধান শিক্ষক হিসেবে তাকে নির্বাচিত করেছে যাচাই-বাছাই কমিটি।
জানা গেছে, বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উদযাপন ও গুণী শিক্ষক নির্বাচন উপলক্ষে গত ১০ সেপ্টেম্বর যাচাই-বাছাই কমিটির সভা অনুষ্ঠিত হয়।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম যাচাই-বাছাই কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন এবং উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ইবনে মাসুদ সদস্য সচিবের দায়িত্ব পালন করেন।
জানা যায়, শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা, ব্যক্তিগত পারদর্শিতা, শিক্ষকের বিভিন্ন কলাকৌশল,একাডেমিক নেতৃত্ব,পরিকল্পনা ব্যবস্থাপনা দক্ষতা, স্থানীয় অভিভাবকদের সঙ্গে জানাশোনা, পেশাগত দক্ষতা,নৈতিক মুল্যবোধ সম্পন্ন নেতৃত্ব, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর প্রতি পাঠদান পদ্ধতি, শিক্ষার্থীর ব্যক্তিগত প্রোফাইল তৈরি, ঝরে পড়া হার রোধে নিয়মিত হোম ভিজিট, উপস্থিতি বৃদ্ধিতে শিক্ষকের বিশেষ ভূমিকা, শিক্ষকের ইনোভেশন, শিক্ষার্থীদের সৃজনশীল কাজে উদ্ধুদ্ধকরণ, বিদ্যালয়ে উন্নয়নমূলক কাজে সহায়তা করাসহ নানা বিষয়ে অবদান রাখায় মাস্টার মোজাহিদুল ইসলাম কে উপজেলার শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়।
মধ্য পুটিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহিদু্ল ইসলাম বলেন, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছি।আমি ও আমার সহকর্মীরা অনেক পরিশ্রম করেছে,এ পরিশ্রমের ফসল হিসেবে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছি। এই অর্জন আমাকে সামনের দিনে এই ধরনের কার্যক্রমে আরো বেশি উদ্বুদ্ধ করবে। আমি যেন এভাবেই কাজ করে যেতে পারি সকলের আন্তরিক দোআ ও সহযোগিতা কামনা করছি।
যাচাই-বাচাই কমিটির সদস্য সচিব ও
উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ইবনে মাসুদ বলেন, কিছু ক্রাইটেরিয়া থাকে,সেগুলো সব জানা কঠিন। তবে, বাচাই পর্বে মানসম্মত ভাবে মাস্টার মোজাহিদুল ইসলাম আশানুরুপভাবে সফল হওয়ায় তাকে আমরা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক নির্বাচিত করা হয়।
জানা যায়, মোজাহিদুল ইসলাম ২০০০ সালে প্রধান শিক্ষকের মাধ্যমে তার শিক্ষকতা জীবন শুরু করেন। দীর্ঘ ২৫বছরের শিক্ষকতা জীবনে বিগত ২০১১ সালে, ২০১৯ সালে এবং ২০২২ সালেও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাতিহ হন। তিনি সরকারি হাজি মহসিন কলেজ থেকে স্নাতক অর্জন করেন পরে বি.কম.বিএ.ড) সিইনএড সম্পন্ন করেন।তার বাড়ি লোহাগাড়া উপজেলার পুটিবিলা ১নং ওয়ার্ডের ছোটার পাড়া গ্রামে।










